প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার দেড় সহস্রাধিক দরিদ্র রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের জামিআ ইসলামিয়া সোনাতুন্দী মাদ্রাসার ১০ বছর পূর্তি এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের এই সেবা দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আছাদুজ্জামান। অনুষ্ঠানে সালথার ইউএনও বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুনীল কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিস