বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে বিনা মূল্যে দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা গতকাল শুক্রবার শেষ হয়েছে। পাটুরিয়া যুব মিলন সংঘ নামে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এলাকার অসহায় মানুষকে এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ উপলক্ষে সংগঠনের সভাপতি জীবন কুমার দাসের সভাপতিত্বে শুক্রবার বিকেলে আলোচনা সভা হয়। শিমুল বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খাদেজা বেগম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডি এন চ্যাটার্জি, প্রকৌশলী নিখিল শিকদার প্রমুখ। এ সময় স্থানীয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবায় পরামর্শপত্র ও ওষুধ বিতরণ করা হয়।