বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে গতকাল শুক্রবার প্রায় চার হাজার মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের আবু বক্কার সিদ্দিক মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করে ঢাকায় অবস্থিত পাবনা সমিতি। চিকিৎসাপত্র ও পরামর্শ দেন ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকাল নয়টায় স্বাস্থ্যশিবিরটির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকার পাবনা সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও অবসরপ্রাপ্ত আইজিপি রুহুল আমিন, সহসভাপতি ফেরদৌস খান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক আবু হেনা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন ও ত্রাণবিষয়ক সম্পাদক আবদুল আলীম। বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্ব দেন পাবনার সিভিল সার্জন চিকিৎসক সাইফ উদ্দিন ইয়াহিয়া। দিনব্যাপী এই শিবিরে ডায়াবেটিক, নাক, কান, গলা, দন্ত, চক্ষু, গাইনি, অর্থপেডিক, মেডিসিন ও বিভিন্ন শিশু রোগের পরামর্শ, চিকিৎসাপত্র এবং ওষুধ দেওয়া হয়।