বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট আয়োজন সামনে রেখে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল দুই মাসব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক ‘কিপ ফিট হার্ড হিট’ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গত শুক্রবার কক্সবাজার সমুদ্রসৈকতে হোমস্টোন-চ্যানেল আই আয়োজিত দিনব্যাপী আদিবাসী মেলায় আসা এক হাজারজন পর্যটক ও আদিবাসীর মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া বিনা মূল্যে রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তি।