বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বায়রাবাজারে অন্বেষণ নামের একটি ছাত্রসংগঠনের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে বায়রাবাজারে কমিউনিটি সেন্টারে স্থানীয় বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান সোহেল এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ইনস্টিটিউশন অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এবং আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করেন। রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।