বিনা মূল্যে ১৮০ জনের কৃত্রিম পা সংযোজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পা হারানো ১৮০ জনের গত ছয় দিনে বিনা মূল্যে কৃত্রিম পা লাগানো হয়েছে।
ভারতের জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহায়তায় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি পা হারানো ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজনের জন্য পঙ্গু হাসপাতালে ৭ মে থেকে ক্যাম্পের আয়োজন করে।
বিনা মূল্যে কৃত্রিম পা সংযোজন ক্যাম্পের আহ্বায়ক পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক সৈয়দ শহীদুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কৃত্রিম পা সংযোজন হওয়া ব্যক্তিরা এখন স্বাভাবিকভাবে হাঁটতে, দৌড়াতে, বসতে, সাঁতার কাটতে, উঁচু-নিচু রাস্তায়, এমনকি গাছেও উঠতে পারবেন। তিনি বলেন, ২৪ মে পর্যন্ত পা হারানো আরও ৩২০ ব্যক্তির বিনা মূল্যে কৃত্রিম পা সংযোজন করা হবে।