বিনা মূল্যের বই ২০০ টাকা!
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইল তাঁতখানা স্কুল প্রাঙ্গণে বিনা মূল্যে বই বিতরণের কথা থাকলেও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে বই নেওয়া বাবদ মাথাপিছু ২০০ টাকা আদায় করে। পরে অভিভাবক ও এলাকাবাসীর চাপের মুখে সেই টাকা ফেরত দেওয়া হয়। ছবিগুলো বেলা সাড়ে ১১টার দিকে তুলেছেন পাপ্পু ভট্টাচার্য্য।

ফলাফলের কার্ডের ওপর সই করে গুনে গুনে ২০০ টাকা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পরে চাপের মুখে তা অভিভাবকদের ফেরত দিতে বাধ্য হয় তারা।

এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এক পর্যায়ে নতুন বই দেওয়া বাবদ আদায় করা ২০০ টাকা ফেরত দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল কর্তৃপক্ষ ফলাফল কার্ডের ওপর দেওয়া সই কেটে টাকা ফেরত দিচ্ছে।

২০০ টাকা ফেরত নিতে অভিভাবকদের ভিড়।

ফলাফল কার্ড দেখে দেখে টাকা ফেরত দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

টাকা ফেরত নিয়ে ফিরছেন এক অভিভাবক।