বিনা মূল্যের ২০ হাজার পাঠ্যবই জব্দ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রির জন্য চোরাই পথে আনা প্রাথমিক স্তরের বিনা মূল্যের প্রায় ২০ হাজার কপি পাঠ্যবই গতকাল সোমবার জব্দ করেছে রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: পুস্তক ব্যবসায়ী রফিক খান (৪৫), আমানুর শেখ (৩৮) ও ট্রাকচালক মোতালেব (৪৫)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে সায়েদাবাদ ওয়াসা বস্তিসংলগ্ন সড়কে ত্রিপল দিয়ে ঢাকা মালামালভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ এগিয়ে গিয়ে ট্রাকটি তল্লাশি করে প্রায় পাঁচ হাজার বিনা মূল্যের পাঠ্যবই জব্দ করে। এ সময় রফিক খান, আমানুর শেখ ও মোতালেবকে গ্রেপ্তার করা হয়। এরপর রফিকের বাসায় তল্লাশি চালিয়ে আরও প্রায় ১৫ হাজার পাঠ্যবই জব্দ করা হয়।