বিনামূল্যের বই পেতে গুণতে হচ্ছে টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াদুদ আলীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়া গ্রামে। এক ছেলে এক মেয়ে পড়ছে সৈয়দপুর ইসলামীয়া উচ্চবিদ্যালয়ে। ছেলেমেয়েদের জন্য সরকারের দেওয়া বিনা মূল্যের পাঠ্যবই আনতে গিয়ে হতবাক ওয়াদুদ। প্রতি সেট বইয়ের জন্য ১০০ টাকা করে দিতে হবে। উপায়ান্তর না দেখে নগদ টাকা দিয়েই তিনি বই সংগ্রহ করলেন।
শুধু ওয়াদুদ আলী নন, তাঁর মতো অনেক অভিভাবকই টাকার বিনিময়ে বিনা মূল্যের বই সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। অভিযোগ রয়েছে, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকেরা বিভিন্ন অজুহাতে এ টাকা আদায় করছেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, ‘বই দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। সেশন ফি বাবদ ১০০ টাকা নেওয়া হয়েছে। আর বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই করা হচ্ছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, ‘আমি এ বিষয়ে কোনো নির্দেশনা দিইনি।এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’