বিনার নতুন মহাপরিচালক রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ এইচ এম রাজ্জাক৷

কৃষি মন্ত্রণালয়ের সুপারিশক্রমে গত বৃহস্পতিবার এ এইচ এম রাজ্জাককে বিনার মহাপ​িরচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়৷ গতকাল শুক্রবার তিনি দায়িত্ব¾গ্রহণ করেন৷ দুপুরে বিনার জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এম রাজ্জাক ১৯৮৩ সালে তৎকালীন আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন৷ নতুন দায়িত্ব নেওয়ার আগে ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন৷