বিনাশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এলাকা থেকে গত মঙ্গলবার রাতে চম্পা বেগম (৪০) নামের এক নারীকে সাড়ে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে রাতে চম্পা বেগমকে মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ আদালত পরিচালনা করেন ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী হাকিম মনদীপ ঘরাই। আদালত সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ এলাকার বাড়ি থেকে চম্পা বেগমকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতে তাঁকে সাজা দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।