বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন এক করতে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করতে জাতীয় সংসদে গতকাল রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে। বিলটি উত্থাপন করেন সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী।
এ ছাড়া ইপিজেডে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার, মজুরি বোর্ড, বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দিতে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল ২০১৬’ গতকাল সংসদে উত্থাপিত হয়। এ বিলটিও উত্থাপন করেন মতিয়া চৌধুরী।
পরে বিল দুটি ১৫ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।