বিনিয়োগকারীদের অবস্থান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামে বিনিয়োগকারীরা অবস্থান ধর্মঘট পালন করেন। তবে এ সময়ে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার টহল পুলিশ পরিদর্শক মুন্সী হাফিজুর রহমান।প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্রে জানা যায়, দুপুর ১২টায় বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতা-কর্মীরা আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যালয়ের বিপরীতে শফি ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন। এ সময় বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী প্রমুখ।তাঁরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় একই জায়গায় মানববন্ধন পালন করবেন।