বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলেছে ‘রোড শো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ও রোড শো’ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের বিশেষভাবে আগ্রহী করে তুলেছে। এ খাতের অনেক প্রকল্পের দরপত্র আহ্বানের আগে রোড শোর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রস্তুত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করা হয়। গত ১৫-১৬ ডিসেম্বর লন্ডনে, ২৫-২৬ জানুয়ারি সিঙ্গাপুরে ও ২৮-২৯ জানুয়ারি নিউইয়র্কে রোড শো হয়। তিনটি রোড শোতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে সরকারি প্রতিনিধিদল অংশ নেয়।বিদ্যুত্ মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ ব্রিফিংয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুত্-সচিব মো. আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনুসর ও পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।ব্রিফিংয়ে বলা হয়, দীর্ঘদিন বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ কোনো উদ্যোগ নেয়নি। ফলে এখানে বিদেশি বিনিয়োগের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে একটা অস্পষ্ট ও নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। এ রোড শোর মাধ্যমে তার অবসান হয়েছে। প্রতিটি রোড শোতে বর্তমান সরকারের পরিকল্পনা, রূপকল্প, বিনিয়োগকারীদের জন্য নানা ধরনের সুযোগ তুলে ধরা হয়। ব্রিফিংয়ে আরও বলা হয়, রোড শোগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও উপস্থিত হয়েছেন। বিশেষ করে নিউইয়র্কের রোড শোতে মার্কিন পররাষ্ট্র বিভাগের একজন কর্মকর্তা, কানাডীয় সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অথচ তাঁদের এ অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণও জানানো হয়নি। তিনটি রোড শোতে সর্বমোট ২৪৩টি কোম্পানির প্রায় ৩৩০ জন প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে ৯৮টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে সরকারি প্রতিনিধিদলের ‘একান্ত (ওয়ান টু ওয়ান) আলোচনা’ হয়েছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: সিমেন্স, হলস্ট্যাড, এইএস, ক্যাটারপিলার, কনোকো ফিলিপস, গোল্ডস্টার এনার্জি, মর্গান স্ট্যানলি, এইএস করপোরেশন, শেভরন, সুমিতোমো করপোরেশন, বিপি, পেট্রোনাস, চায়না পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, চায়না হুয়াদিয়ান হংকং কোম্পানি লিমিটেড, সিডিসি গ্লোবালেক, ইনডিপেনডেন্ট পাওয়ার করপোরেশন, রোলস রয়েস, ওয়ার্টসিলা এবং বিশ্বব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি ও সিডিসিসহ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।বিদ্যুত্ ও জ্বালানি খাতে অন্তত ৩৫ হাজার কোটি টাকার (৫০০ কোটি মার্কিন ডলার) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার উদ্দেশ্যে এ তিনটি রোড শোর আয়োজন করা হয়। এ জন্য অনুষ্ঠানগুলোতে যেসব প্রকল্প উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে গ্যাস, তেল, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রায় চার হাজার মেগাওয়াট উত্পাদনক্ষমতার বিদ্যুত্ প্রকল্প রয়েছে। এ প্রকল্পগুলো হচ্ছে: বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক দ্বিতীয় বিদ্যুেকন্দ্র, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট দ্বৈত জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র, ভোলায় ১৫০ থেকে ২২৫ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র, সাভারে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুেকন্দ্র, কালিয়াকৈরে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুেকন্দ্র এবং খুলনা ও চট্টগ্রামে আমদানি করা কয়লাভিত্তিক চারটি বিদ্যুেকন্দ্র—এগুলোর মোট উত্পাদনক্ষমতা হবে দুই হাজার থেকে দুই হাজার ৬০০ মেগাওয়াট। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র রয়েছে চারটি। এগুলো হচ্ছে: জামালপুরের সরিষাবাড়ীতে দুই থেকে চার মেগাওয়াটের সৌর বিদ্যুেকন্দ্র, রাজশাহীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এক থেকে দুই মেগাওয়াটের সৌর বিদ্যুেকন্দ্র, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে দুই থেকে চার মেগাওয়াটের সৌর বিদ্যুেকন্দ্র এবং চট্টগ্রামের আনোয়ারায় ১০০ মেগাওয়াট ক্ষমতার বায়ুভিত্তিক বিদ্যুেকন্দ্র। এ ছাড়া রয়েছে চট্টগ্রামে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল প্রকল্প।