বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমদ বলেছেন, বর্তমানে পুঁজিবাজারে তারল্য-সংকটের চেয়ে বড় সমস্যা হলো বিনিয়োগকারীদের আস্থার অভাব। এ অবস্থায় ওটিসি মার্কেটকে সচল করে ঢাকার বাইরে ব্রোকারেজ হাউসগুলোর শাখা খোলার অনুমতি দেওয়ার সুপারিশ করেন তিনি। ইলেকট্রনিক পদ্ধতি তহবিল লেনদেন চালু করার তাগিদ দেন তিনি। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সিএসই আয়োজিত সিলেটের সদস্যদের এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে সিএসইর সহসভাপতি তারেক কামাল, পরিচালক শহিদউল্লাহ, মফিজ উদ্দিন, সিইও সৈয়দ সাজিদ হোসাইন উপস্থিত ছিলেন। গত সোমবার রাতে সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।