বিনিয়োগকারীদের বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) ভবনের সামনের সড়কে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ-সমাবেশ করেছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। অব্যাহত দরপতনের প্রতিবাদে ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের ব্যাপারে লিখিত প্রজ্ঞাপন জারির দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন। বেলা দুইটার দিকে বিনিয়োগকারীদের সংগঠন ‘ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং’-এর ব্যানারে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী। বক্তব্য দেন খোরশেদ আলম, নিজাম উদ্দীন, শফিউল আলম, বোরহান উদ্দিন, সুলতান আহমদ প্রমুখ।বক্তারা বলেন, একশ্রেণীর উদ্যোক্তা-পরিচালক সরকারবিরোধী চক্রের যোগসাজশে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজকে ব্যর্থ করার লক্ষ্যে পুঁজিবাজার নিয়ে ষড়যন্ত্রে জড়িত হয়েছে। বক্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের ব্যাপারে দ্রুত লিখিত প্রজ্ঞাপন জারির দাবি জানান। এ ছাড়া তাঁরা পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।