বিনিয়োগকারীদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের ও খোরশেদ আলম। বক্তারা পুঁজিবাজারে অব্যাহত দরপতনের জন্য শেয়ারবিহীন পরিচালকদের দায়ী করেন।সমাবেশে বক্তারা কয়েকজন আইনজীবীর তীব্র সমালোচনা করে বলেন, শেয়ারবিহীন পরিচালকদের কাছ থেকে বিশাল অঙ্কের ফি নিয়ে তাঁরা বিনিয়োগকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাতীয় স্বার্থের কথা ভেবে আইনজীবীদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। বিনিয়োগকারীরা পুঁজিবাজার-সম্পর্কিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ গঠনের প্রস্তাব দেন। সমাবেশ শেষে বিনিয়োগকারীরা শেয়ারবিহীন পরিচালক ও তাঁদের ভাষায় ‘তথাকথিত’ আইনজীবীদের কুশপুত্তলিকা দাহ করেন।