বিনোদ বিহারীর মৃত্যুতে মমতারশোকবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর পরিবারের কাছে শোকবার্তা পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান এই শোকবার্তা পৌঁছে দেন বিপ্লবী বিনোদবিহারী স্মরণসভা কমিটির কাছে। বিপ্লবীর কোনো স্বজন দেশে না থাকায় কমিটির সমন্বয়কারী তাপস হোড় বার্তাটি গ্রহণ করেন। শোকবার্তায় বিপ্লবী বিনোদবিহারীকে দেশপ্রেমিক উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রবীণ এই বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তাঁর অবদান রয়েছে। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গত ১০ এপ্রিল ভারতে চিকিৎসাধীন অবস্থায় শতবর্ষী বিপ্লবী বিনোদবিহারী মারা যান।