প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পাললিক সৌরভ নামে একটি বইয়ের বিপণনকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শহরের মুজিব সড়কে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে সৃজনশীল বইয়ের বিপণনকেন্দ্র হিসেবে এটি স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় ওই বিপণনকেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এর স্বত্বাধিকারী মেহেদি হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, শিশুসংগঠক সিরাজুল আজম, সংস্কৃতিকর্মী আবুল ফয়েজ শাহনেওয়াজ, ম. নিজাম, আবু সুফিয়ান চৌধুরী, সিরাজ ই কবির, অনিমেষ রায় প্রমুখ। মেহেদি হাসান বলেন, ‘আমাদের কাজ হবে সৃজনশীল বইয়ের পাঠক সৃষ্টি করা এবং বিশ্বসাহিত্যের সঙ্গে ফরিদপুরের পাঠকদের যোগসূত্র স্থাপন করা।’