বিপণিবিতান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজারের খাল দখল করে সরকারি জমিতে নির্মাণাধীন একটি বিপণিবিতান উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বীথি দেবনাথ। অবৈধভাবে নির্মাণ করায় এটি উচ্ছেদ করা হয়েছে।
ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার সিদ্ধেশ্বরী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ খাল এবং সড়কের পাশের প্রায় ৫ শতাংশ সরকারি জমি দখল করে বিপণিবিতানটি নির্মাণ করেছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ শেখ।
নূর মোহাম্মদের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।