বিপর্যস্ত সড়কব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিপর্যস্ত সড়ক যোগাযোগব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। এ দাবিতে তাঁরা গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব এলাকায় মানববন্ধন করেছেন।মানববন্ধনে নেতারা বলেন, বর্তমান সরকারের পৌনে তিন বছরের শাসনামলে দেশ একটি অসহনীয় পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে নাগরিকদের কোনো নিরাপত্তা নেই। সড়কের কারণে মানুষ ঈদ করতে পারবে কি না, নিশ্চিত নয়। কারণ, সড়ক বন্ধ হয়ে যাচ্ছে। জনদুর্ভোগ বাড়ছে। অথচ যোগাযোগমন্ত্রী হেসে হেসে কথা বলছেন।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সদস্যসচিব ও জাতীয়তাবাদী চিকি ৎ সক নেতা এ জেড এম জাহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খলিলুর রহমান, বিএনপির নেতা রুহুল কুদ্দুস, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া প্রমুখ।