বিপিএটিসি ও সূচনার সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানবিশ সরকারি কর্মকর্তাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিস-অর্ডার (স্নায়বিক বৈকল্য) সম্পর্কিত ধারণা প্রদান করতে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং সূচনা ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। বিপিএটিসির রেক্টর আ ল ম আবদুর রহমান এবং সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন প্রাণ গোপাল দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে তাদের প্রতিশ্রুতি জোরদার করবে। আর এ ক্ষেত্রে সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে সুদৃঢ় করবে। নিজস্ব প্রতিবেদক।