বিপিটিসিতে ই-গভর্নেন্স কোর্সের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে (বিপিএটিসি) ই-গভর্নেন্স ম্যানেজমেন্ট কোর্সের যাত্রা শুরু হয়েছে। সরকারি কর্মকর্তাদের জন্য ২০১১-১২ শিক্ষাবর্ষে দুটি ধারাবাহিক কোর্স শুরুর মাধ্যমে এ কোর্সের যাত্রা শুরু হলো। বিপিএটিসিতে ৮ জানুয়ারি সনদ বিতরণের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাসব্যাপী কোর্স শেষ হয়। বিপিএটিসির অধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম ১৬ জন অংশগ্রহণকারীর মধ্যে সনদ বিতরণ করেন। অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিপিএটিসির যৌথ প্রচেষ্টায় এবং এইউএসএআইডির পাবলিক সেক্টর লিংকেজ প্রোগ্রামের সহযোগিতায় এ কোর্সটি বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।