বিপিসির বাঘাবাড়ী ডিপোতে প্রতীকী ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে বিপিসির জ্বালানি তেল ডিপোতে দুই ঘণ্টা করে প্রতীকী ধর্মঘট শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কোনো ট্যাংকলরি ডিপোর ভেতরে প্রবেশ করেনি। ফলে ওই সময় তেল উত্তোলন বন্ধ ছিল।তেলের কমিশন এবং ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে পেট্রলপাম্প ডিলার ডিস্ট্রিবিউটর অ্যান্ড এজেন্ট এবং উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচি পালন করছে।