বিপুল জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভিকু-বি মোল্লা-নান্টু পরিষদ বিপুল জয় পেয়েছে। এ পরিষদ সাধারণ সম্পাদক, দুই সহসভাপতি, দুই যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ২১টি পদে জয় পেয়েছে। অন্যদিকে সানু-খসরু-ফারুক পরিষদ একটি সহসভাপতি ও একটি যুগ্ম সম্পাদকসহ তিনটি পদে জয় পেয়েছে। নির্বাচনে ভিকু-বি মোল্লা-নান্টু এবং সানু-খসরু-ফারুক পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। গতকাল রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। গোপালগঞ্জ প্রতিনিধি