বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার থেকে গতকাল মঙ্গলবার চার হাজার ৩৪৫ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে চকবাজার থানার হোসনি দালানের জান্নাতি সুপার প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে পলিথিনের পাশাপাশি পলিথিন উৎপাদনে ব্যবহূত চারটি ব্লোয়ার মেশিন, দুটি কাটিং মেশিন এবং আট হাজার ৫৭৫ কেজি পলিথিন দানা জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর জানান, অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।