বিপুল পরিমাণ মাদক ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবির ফেনীর জায়লস্কর ১৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১২ হাজার ২৯৭ বোতল ভারতীয় মদ, তিন হাজার ১৫৩ বোতল ফেনসিডিল, ১০৩ লিটার চোলাই মদ, পাঁচ কেজি গাঁজা ও ৭৯ বোতল বিয়ার। মাদকদ্রব্য ধ্বংস করার সময় বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল এ কে এম সাইফুল ইসলাম, বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহরাব হোসেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ রহীম উপস্থিত ছিলেন।