বিপ্লব কুমার বসাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনমজুর বিপ্লব কুমার বসাকের হার্টের একটি ভাল্ব অকেজো হয়ে গেছে। অসুস্থতার কারণে তিনি এখন আর কাজ করতে পারেন না। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক লে. কর্নেল এনায়েত করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, বিপ্লবকে বাঁচাতে শিগগিরই তাঁর ভাল্ব পরিবর্তন করতে হবে। এ জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা সহায়সম্বলহীন বিপ্লবের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় বিপ্লবকে বাঁচাতে তাঁর পরিবার সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: চন্দনা রানী বসাক, ব্যাংক হিসাব নম্বর-০০২১৭৪১২৬, জনতা ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৭১৬৫১৮৩৯৪। বিজ্ঞপ্তি।