বিপ্লবকে ক্ষমা, নিন্দা জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের বিএনপি নেতা ও আইনজীবী নুরুল ইসলাম হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিপ্লবকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সরকার যদি এভাবে খুনি-সন্ত্রাসীদের ক্ষমা করে দেয়, তাহলে দেশে বিচার, আইন-আদালত থাকার আর দরকার কী?আজহারুল ইসলাম বলেন, সরকার এর আগে নাটোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে দেয়। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলার অভিযুক্ত ব্যক্তিদের মামলাও প্রত্যাহার করা হয়। সরকারের এই ভূমিকা প্রমাণ করে, তারা দেশে আইনের শাসন চায় না। তিনি দণ্ডপ্রাপ্ত আসামিদের দলীয় বিবেচনায় ক্ষমা না করে আইনকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।