বিপ্লবী আবদুল কাদেরের ১১২তম জন্মবার্ষিকী উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী ডা. আবদুল কাদের চৌধুরীর ১১২তম জন্মবার্ষিকী গত শনিবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে পাঁচবিবি পৌরসভার উদ্যোগে আবদুল কাদের চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৌরসভার নয়টি বিদ্যালয়ের ১৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নূর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন লোকমান আলী, দেওয়ান বদিউজ্জামান প্রমুখ। ডা. আবদুল কাদের চৌধুরী ১৯০১ সালের ১০ নভেম্বর জয়পুরহাটের কালাই উপজেলা কাটাহার সমশিরা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১৯৯৭ সালের ১০ নভেম্বর। ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য ১৯৩৩ সালে ভারতের আন্দামান নিকোবর দ্বীপের সেলুলার কারাগারে বন্দী থাকেন তিনি।