বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দল আওয়ামী লীগের কার্যকর উদ্যোগের অভাবে সংলাপের কথাবার্তা এখন রাজনৈতিক তামাশায় পরিণত হচ্ছে বলে মনে করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

গতকাল এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার যদি আগেই নির্বাচনকালীন সরকার সম্পর্কে অনমনীয় অবস্থান গ্রহণ করে, তাহলে সংলাপের আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। তাই নির্বাচনকালীন দলনিরপেক্ষ তদারকি সরকার গঠনে সরকারকে অর্থবহ ও কার্যকর উদ্যোগ নিতে হবে। বিজ্ঞপ্তি।