বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কংগ্রেস শুরু ২৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী নবম কংগ্রেস ২৪ মার্চ শুক্রবার শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির কংগ্রেসের এই সূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২৪ মার্চ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কংগ্রেস উদ্বোধন করা হবে। এতে ভারত এবং নেপালের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল অংশ নেবে। ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলা এই কংগ্রেসে দলটির ৪১টি সাংগঠনিক জেলার প্রতিনিধিরাও অংশ নেবেন। নিজস্ব প্রতিবেদক