বিপ্লবী ওয়ার্কাস পার্টির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়েছে। সাইফুল হক আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার সেগুনবাগিচায় স্বাধীনতা হলে কংগ্রেসের অধিবেশনে নতুন কমিটি হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কংগ্রেস ১৭ জন পূর্ণাঙ্গ সদস্য, দুজন বিকল্প সদস্যসহ ১৯ জনকে সরাসরি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচন করেছে। শূন্যপদগুলো পরবর্তী সময়ে কো-অপ্ট করার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে পাঁচ সদস্যের পলিটব্যুরোও গঠন করা হয়েছে। পলিটব্যুরোর সদস্যরা হচ্ছেন সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান ও আনছার আলী। বিজ্ঞপ্তি