বিপ্লবী কৃষকনেতা ফজলুল হক খোন্দকার সঞ্চরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী কৃষকনেতা ফজলুল হক খোন্দকার সঞ্চরণে ভৈরবে শোকসভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক আ. রহমান সানুর সভাপতিত্বে এ সভা হয়। সভায় আলোচকেরা ফজলুল হক খোন্দকারের রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে মূল্যায়ন করতে গিয়ে বলেন, ফজলুল হক খোন্দকার ছিলেন আজন্ম সংগ্রামী, ত্যাগী রাজনীতিক, সর্বোপরি সাদামনের মানুষ। তাঁর রাজনীতি মেহনতি মানুষের মুক্তির সোপান হিসেবে কাজ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদান ভোলার নয়। গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও চিকিৎসায় তিনি বিশেষ অবদান রেখেছেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত কমান্ডার (অব.) আবদুর রউফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন খোন্দকার, অধ্যক্ষ আবদুল মতিন, সাবেক সাংসদ সফিকুল ইসলাম, ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম, ফিরোজুর রহমান, কৃষক নেতা বাবর আলী মাস্টার, ভৈরব উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজ উদ্দিন প্রমুখ।