বিপ্লবী ছাত্র মৈত্রী কর্মীকে মারধর ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
বিপ্লবী ছাত্র মৈত্রীর কর্মী মুনীর হোসেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নন। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।