বিপ্লবী নলিনী দাসের জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব কমরেড নলিনী দাসের ১০৭তম জন্মদিন গতকাল রোববার ভোলায় শহরের নলিনী দাস চত্বরে উদ্যাপন করা হয়েছে।
বিপ্লবী নলিনী দাস তাঁর সব সম্পদ ট্রাস্টিকে দান করে গেছেন। সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালীনাথ রায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লায়নস হোমিও কলেজ, কমরেড নলিনী দাস দাতব্য চিকিৎসালয়, নলিনী দাস পাঠাগারসহ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা, সরকারি কর্মকর্তা, ছাত্র-শিক্ষক এই আনন্দ-উৎসবে যোগ দেন।