বিপ্লবী বিনোদ বিহারী কর্মের মাঝে বেঁচে থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী বিনোদ বিহারী তাঁর কর্মের জন্য মানুষের মাঝে বেঁচে থাকবেন। বিপ্লবের প্রেরণা জোগাবেন উত্তর প্রজন্মের মাঝে। আমৃত্যু তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সশরীরে অংশ নিয়ে উৎসাহ জুগিয়ে গেছেন।

বিনোদ বিহারী চৌধুরীর ১০৫তম জন্মদিনে গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অগ্নিপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী শীর্ষক প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সভার আয়োজন করে বলাকা প্রকাশন।
সভায় প্রধান আলোচক লেখক মুশতারি শফী বলেন, বুড়ো বয়সেও বিনোদ বিহারী চৌধুরী ছুটে গেছেন বিভিন্ন আন্দোলনে। অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন উচ্চকণ্ঠে। দেশ ও জাতি গঠনে তাঁর এই অবদান বেঁচে থাকবে পরবর্তী প্রজন্মের মধ্যে।
মানবতাবিরোধী অপরাধ ট্রাইবু৵নালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, বিনোদ বিহারী চৌধুরী বিপ্লবের মন্ত্রে দিক্ষিত হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মাস্টারদার নেতৃত্বে। যুব বিদ্রোহের মধ্য দিয়ে চট্টগ্রামকে তিন দিনের জন্য স্বাধীন রেখেছিলেন তাঁরা। পরবর্তী সময়ে তাঁদের বিপ্লবের পথ ধরেই আসে একাত্তরের মুক্তিসংগ্রাম।
আবৃত্তিকার রাশেদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, গবেষক শুভ্রাংশু ত্রিপুরা, প্রামাণ্য গ্রন্থের লেখক এ এম আবদুল্লাহ ও বলাকা প্রকাশনের কর্ণধার জামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন প্রকৌলশী পরিমল চৌধুরী।