বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ও পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী রবি নিয়োগীর ১০৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের’ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

জেলার নিউমার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার। আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ সুধাময় দাস, মুক্তিসংগ্রাম জাদুঘর, জামালপুরের ট্রাস্টি বোর্ডের সভাপতি উৎপল কান্তি ধর ও সদস্যসচিব হিল্লোল চৌধুরী, জেলা জাসদের সভাপতি মো. মনিরুল ইসলাম, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।