বিপ্লবী রবি নিয়োগীর ১০৩তম জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার শেরপুরে ব্রিটিশ ও পাকিস্তানবিরোধী আন্দোলনের পুরুষ, অগ্নিযুগের বিপ্লবী, প্রবীণ রাজনীতিক রবি নিয়োগীর ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ’-এর উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নিউমার্কেটের কার্যালয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকার। আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ মুহমঞ্চদ মুহসীন আলী, প্রবীণ রাজনীতিক মো. আবদুর রশীদ, আবদুল মান্নান, হারেজ আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রয়াত রবি নিয়োগী ছিলেন নির্লোভ, নির্মোহ, সমাজহিতৈষী একজন মানুষ। আজীবন তিনি সাধারণ মানুষের পক্ষে এবং ধনতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই করে গেছেন। তাঁর স্বপ্ন ছিল এ দেশ এক দিন ‘সোনার বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাঁর এ স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের সব মানুষকে কঠিন সংগ্রামে ব্রত হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে প্রয়াত জননেতা রবি নিয়োগী সঞ্চরণে কবিতা আবৃত্তি করেন রণজিত নিয়োগী ও রবিন পারভেজ।প্রসঙ্গত, বিপ্লবী রবি নিয়োগী বাংলা ১৩১৬ সনের ১৬ বৈশাখ শেরপুর অঞ্চলের তৎকালীন জমিদার রমেশ চন্দ্র নিয়োগীর ঘরে জন্ম নেন। তাঁর যৌবনের পুরোটাই কেটেছে আন্দোলন-সংগ্রামে। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং দৈনিক সংবাদ পত্রিকার শেরপুর সংবাদদাতা হিসেবে নিযুক্ত ছিলেন। ২০০২ সালের ১০ মে ৯৪ বছর বয়সে তিনি পরলোক গমন করেন।