বিপৎসীমার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার সকাল ছয়টায় লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। নীলফামারীর ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র এ তথ্য জানিয়েছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নীলফামারীর ডিমলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।