বিফলাকে ধর্ষণ মামলার আসামি মুন্সিগঞ্জে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বিফলাকে ধর্ষণ, নির্যাতন ও আত্মহননে প্ররোচনা দেওয়ার ঘটনায় করা মামলার অন্যতম আসামি মো. জাকির হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও নিকলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার একটি ইট ভাটা থেকে জাকিরকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাঁকে কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক জামিন নামঞ্জুর করে জাকিরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গত ২৪ ফেব্রুয়ারি রাতে নিকলীর নয়াহাটি গ্রামের বিফলাকে একই গ্রামের প্রভাবশালী রইসউদ্দিনের ছেলে আতাউর রহমান ধর্ষণ করেন। পরে বিফলা আত্মহত্যা করে।