বিবর্তনের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সানোয়ার আলম খান আবার সভাপতি ও আতিকুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার দিনব্যাপী বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি নওরোজ আলম খান ও সুমন ব্যানার্জি, সহসাধারণ সম্পাদক মানস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থসম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক রাম প্রসাদ রায়, দপ্তর সম্পাদক তানজিলা আক্তার, কার্যনির্বাহী সদস্য দেবাশীষ ভট্টাচার্য, এইচ আর তুহিন, নুরুজ্জামান আকাশ, সাবিকুন্নাহার কাকলী ও কমল বিশ্বাস। যশোর অফিস