প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার থেকে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে নাট্য সংগঠন ‘বিবর্তন যশোর’।প্রথম দিন গতকাল বেলা একটায় কলেজ ক্যাম্পাসের মধুমঞ্চে নাট্য সংগঠন ‘তির্যক যশোর’-এর পরিবেশনায় সালাউদ্দীনের পালা নাটক মঞ্চস্থ হয়। বেলা ১১টায় কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।