বিবাদী এখন প্রেসক্লাব ডিআরইউ এবং আট সাংবাদিক নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার এবং এটিএন বাংলা ঘেরাওসহ বিক্ষোভ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা মামলায় ৪৯ সম্পাদকের নাম প্রত্যাহার করা হয়েছে। তবে সাংবাদিকদের দুটি সংগঠন জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং আট সাংবাদিক নেতাকে বিবাদী রাখা হয়েছে।গত সোমবার এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান জাতীয় প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রায় সব জাতীয় দৈনিকের সম্পাদক, রেডিও-টেলিভিশনের সম্পাদক/প্রধানসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল বাদীপক্ষ এক আবেদনের মাধ্যমে ৪৯ সম্পাদকের নাম বাদ দিয়ে আরজি সংশোধনের আবেদন জানায়। গতকাল বুধবার ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভূঁইয়া আরজি সংশোধনের আবেদন মঞ্জুর করেন। মামলার বিবাদী হিসেবে জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নাম উল্লেখ করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা হয়েছে আট সাংবাদিক নেতার। তাঁরা হলেন ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, আবদুস শহীদ, শাখাওয়াত হোসেন, শাবান মাহমুদ ও বাকের হোসাইন।