বিবাহিত-অছাত্রদের নেতা বানালে পদত্যাগের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহিত ও ছাত্রত্ব নেই—এমন নেতারা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। কাউন্সিলরদের মতামত না নিয়ে অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের নেতা বানালে পদত্যাগের হুমকি দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আট বছর পর আগামী শনিবার রায়পুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সমেঞ্চলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, ২০১০ সালের ১৭ এপ্রিল উপজেলা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের জন্য করা এ কমিটির কিছু নেতা টেন্ডারবাজি-চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। দলীয় সূত্র জানায়, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী সাইফুল ইসলাম। তিনি দুই বছর আগে বিয়ে করেছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিয়ে করেছি সত্য। তবে সেটি বিচ্ছেদ হয়ে গেছে।’ পৌর ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী রিয়াজ উদ্দিন ভূঁইয়া কয়েক মাস আগে বিয়ে করেন। তিনি বর্তমান পৌর কমিটির আহ্বায়ক রয়েছেন। তবে রিয়াজ বিয়ের কথা অস্বীকার করে বলেন, ‘ছাত্রলীগের কিছু কর্মী আমার বিয়ের অপপ্রচার চালাচ্ছে।’ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মিরাজুল ইসলাম ও মাহিদুর রহমান রিয়াজের ছাত্রত্ব নেই। তাঁরা বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক। এ ব্যাপারে মিরাজুল ইসলাম বলেন, ‘আমি পড়ালেখা করি। এখনো ছাত্রত্ব আছে।’ রায়পুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মনির হোসেন মোল্লা বলেন, ‘বিবাহিত বা ছাত্রত্ব নেই এমন কাউকে নেতা বানালে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তা মেনে নেবে না। সঠিক ব্যক্তির হাতে নেতৃত্ব তুলে না দিলে নেতা-কর্মীরা পদত্যাগ করার হুমকি দিয়েছে।’ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটওয়ারী বলেন, ‘আমরা চাই যারা প্রকৃত ছাত্র তারাই ছাত্রলীগ করুক। তারাই ছাত্রলীগের নেতৃত্ব দিক। সমেঞ্চলনে কাউন্সিলরদের মতামত নিয়ে কমিটি করা হবে।’ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপন বলেন, অছাত্র বা বিবাহিত ব্যক্তিদের কমিটিতে রাখা হবে না। মূল কথা ছাত্রলীগের গঠনতন্ত্রের বাইবে কিছু করা হবে না। গত ১৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতারা ব্যবসায় ব্যস্ত, শতাধিক নেতা-কর্মী ছাত্রদলে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।