বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি জোড়াতালি দিয়ে কার্যক্রম চালাচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় ৫১ সদস্যের কার্যকরী কমিটির প্রায় সবার ছাত্রত্ব শেষ হয়ে গেছে এবং অনেকেই বিয়ে করেছেন। আর ওই কার্যকরী কমিটির অর্ধেকের বেশি সদস্য চাকরি ও সংসার নিয়ে পাথরঘাটা ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে রয়েছেন। বিদেশেও গেছেন বেশ কয়েকজন।বিষয়টি স্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান বলেন, নতুন করে কমিটি না হওয়ায় এ অবস্থা হয়েছে। তাই এক বছরের কমিটি দিয়ে গত আট বছর চালিয়ে নেওয়া হয়েছে। সংগঠনের প্রয়োজনে শিগগিরই সমেঞ্চলন দরকার। স্থানীয় ছাত্রলীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের বর্তমান কার্যনির্বাহী কমিটি ২০০৩ সালের ২৯ ডিসেম্বর বরগুনা জেলা কমিটি অনুমোদন করে। আবদুর রহমানকে সভাপতি ও জহির আহমেঞ্চদকে সাধারণ সম্পাদক করে গঠিত ৫১ সদস্যের ওই কার্যকরী কমিটির মেয়াদ ছিল এক বছর। ২০০৪ সালের নভেম্বরে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গত আট বছরেও উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়নি।উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন বলেন, বর্তমান মেয়াদোত্তীর্ণ ৫১ সদস্যের কমিটিতে মাত্র তিন-চারজন আছেন, যাঁরা অবিবাহিত। তবে ওই কমিটির অপর সব সদস্যই বিবাহিত এবং তাঁদের কারও ছাত্রত্ব নেই। একই সঙ্গে তাঁরা চাকরি ও ব্যবসার কাজে স্থান ত্যাগ করে নিজ প্রয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই উপজেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব প্রয়োজন। ঢাকায় একটি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিরত উপজেলা ছাত্রলীগের সদস্য নিয়াজ মোর্শেদ বলেন, ‘পাথরঘাটা ত্যাগ করেছি প্রায় ছয় বছর আগে। স্ত্রী ও এক পুত্রসন্তান নিয়ে এখন ঢাকায় আছি।’ একই কথা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুজ্জামান, সদস্য রেজাউল হক ও বিদেশে থাকা যুগ্ম সম্পাদক খান মো. মনির। আর রাজনীতি বাদ দিয়ে ব্যবসা-বাণিজ্য করছেন এমন সদস্যের সংখ্যাও কম নয়। এ ব্যাপারে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী জানান, কোরবানির ঈদের আগে পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের সমেঞ্চলন করা হবে। আর ঈদের পরই পাথরঘাটা উপজেলা কমিটির সমেঞ্চলন করার চিন্তাভাবনা চলছে।