প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের বিবিএ তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিষয়ের (কোর্স নম্বর: ৩১৩০) পরীক্ষা কাল শনিবার বেলা দুইটায় অনুষ্ঠিত হবে। গত শনিবার ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সময়সূচি পরিবর্তন করতে পারবে।