প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) পরীক্ষা-২০০৮-এর প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র বা কো-অর্ডিনেটিং অফিসে যোগাযোগ করে ফল জেনে নিতে বলা হয়েছে।