বিবিএসকে বিবিএ করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর বিবিএস ডিগ্রিকে বিবিএ ডিগ্রি করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার ১২টি কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস করা হয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিবিএর আদলে। প্রায় অভিন্ন সিলেবাস পড়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছেন বিবিএস ডিগ্রি। এর ফলে চাকরির ক্ষেত্রে তাঁরা বঞ্চিত হবেন বলে আশঙ্কা করছেন। তাই তাঁরা বিবিএর সনদ দেওয়ার দাবিতে আন্দোলন করছেন।‘ন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টস রাইটস মুভমেন্ট’-এর ব্যানারে গতকাল ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ ঢাকার ১২টি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।