বিবিএেফর আইনি সেবামূলক প্রকল্প অবহিতকরণ সভা সম্পন্ন
উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ (বিবিএফ) ফোরাম বাস্তবায়িত নারীদের আইনি সেবা প্রাপ্তির অধিকার সুরক্ষা–বিষয়ক প্রকল্প এসো জাগির সিটি পর্যায়ের স্টেকহোল্ডারদের অবহিতকরণ সভা ৩১ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউকে এইেডর আর্থিক সহায়তায় এবং ম্যাক্সওয়েল স্ট্যাম্প পিএলসির মাধ্যমে কমিউনিটি লিগ্যাল সার্ভিস কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন আয়োজক ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং সূচনা বক্তব্য প্রদান করেন সহযোগী সংস্থা ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন, মোবারক আলী, ফারজানা পারভীন, আবিদা আজাদ, জেসমিন পারভীন, কাশফিয়া নাহরীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আবুল হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকি, বাকলিয়া থানার পুলিশ ইন্সপেক্টর নুরুল আবসার প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র বলেন, নারীদের আইিন অধিকার সুরক্ষা ও সেবা প্রদানমূলক এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সেবা সংস্থা, জনপ্রতিনিধি ও প্রশাসনের সকল পর্যায়ের ব্যক্তিকে আন্তরিক হতে হবে। সমন্বিতভাবে এগিয়ে এলে সফলতা আসবেই। বিজ্ঞপ্তি।